শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচের দলে সাকিব, মুস্তাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচের দলে সাকিব, মুস্তাফিজ
সংগৃহীত ছবি

সিরিজের প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা টাইগাররা শেষ ২ ম্যাচে পাচ্ছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে, তবে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন।

সব মিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি–টোয়েন্টির স্কোয়াডে সদস্য সংখ্যা ১৫–ই থাকছে। বিশ্বকাপের জন্য যে স্কোয়াড সাজানো হয়েছে, সেখানেও সদস্য ১৫ জন। তাই ধারণা করা হচ্ছে, শেষ দুই টি–টোয়েন্টির এই দলই হয়ত পাঠানো হবে বিশ্বকাপে।

বুধবার (৮ মে) এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। এর আগে আইপিএল থেকে ফিরে মুস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলতে প্রথম তিনটিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজে তারা তিনজনই ফিরেছেন। আগামী ১০ ও ১২ মে মিরপুর শের–ই বাংলায় চতুর্থ ও শেষ টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে।

এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ মাস পর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ফিরছেন।

শেষ দুই টি–টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আল/ দীপ্ত সংবাদ