শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ধেয়ে আসছে ‘তুফান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধেয়ে আসছে ‘তুফান’
ধেয়ে আসছে ‘তুফান’

ধেয়ে আসছে ‘তুফান’। ১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারই যেনো আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সকল রেকর্ড ভেঙ্গে লন্ডভন্ড করে দিবে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’। মেগাস্টার শাকিব খান এর একদম ভিন্নরকম লুক, অ্যাকশনধর্মী অভিনয় সব মিলিয়ে একদম ভিন্ন বার্তাই দিচ্ছে টিজার। সেই সাথে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি যেনো অন্যরকম মাত্রা যোগ করেছে।

৭ মে বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফ–এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকমের এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে।

টিজার নিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘তুফান এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে। বলা যায় তুফান আমার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। সেই সাথে শাকিব ভাইকে এই সিনেমার সাথে পাওয়াটাও আশীর্বাদ।‘

টিজার– https://fb.watch/rVN0pLeWKd/

‘তুফান’ যে এ বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফ–এর ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা–আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি তারা বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে।

তাদের ভাষ্য, বড় পর্দা মানেই শাকিব খান। আসন্ন ঈদ–উল–আযহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে তিনি আসবেন। সাথে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকেই থাকবেন। ‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আমরা আশাবাদী।

আল/ দীপ্ত সংবাদ