অনুষ্ঠিত হলো ইস্ট ওয়েস্ট ইউনিভাসিটি “সেলস স্প্রিন্ট ২.০”

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো আন্ত: বিশব্বিদ্যালয় সেলস বিষয়ক বিজনেস কেস প্রতিযোগিতা “সেলস স্প্রিন্ট ২.০“।

শনিবার (২০ এপ্রিল) ইস্ট ওয়েস্ট ইউনিভাসিটি ক্যাম্পাসে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

উৎসাহের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সেলস নিয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া এবং সেলসে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করা।

ইস্ট ওয়েস্ট ইউনিভাসিটি এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেন ক্লাব–এর আয়োজনে মোট চারটি ধাপে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় টিম ট্রিও (Team Trio), টিম ব্লু বার্ড (Team Blue Bloods) ২য় স্থান এবং টিম স্যান্ডওয়ার্ম (Team Sandworm) ৩য় স্থান অধিকার করে।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভাসিটি এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেন ক্লাবের মডারেটর ইশতিয়াক বারী এবং হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরের অভিজ্ঞরা বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More