শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদের ৭ দিন দীপ্ত টিভিতে বৈচিত্র্যময় আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদের ৭ দিন দীপ্ত টিভিতে বৈচিত্র্যময় আয়োজন

ঈদে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে অনুষ্ঠানমালায় বৈচিত্র্যময় আয়োজন রয়েছে দীপ্ত টিভিতে। এবারের ঈদে রয়েছে ২১টি নাটক ও ১৪টি সিনেমাসহ নানা আয়োজন। বর্ণাঢ্য এসব অনুষ্ঠান ঈদের ৭ দিন উপভোগ করতে পারবেন দর্শক।

ঈদের ৭ দিন সিনেমা, নাটক, গান, ও বিশেষ অনুষ্ঠানের জমজমাট আয়োজন থাকছে দর্শকদের প্রিয় টেলিভিশন দীপ্ত টিভিতে।

ঈদের দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শাকিব–ববি জুটির সিনেমা ‘নোলক‘। এদিন সন্ধ্যা ৭টায় সাফা কবির ও খায়রুল বাসারের একক নাটক ‘দূরে কোথায়‘ প্রচার হবে। রাত ৮টায় দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে মোশাররফ করিম ও সামিরা খান মাহির বিশেষ নাটক ‘নেশার লাটিম‘। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ম্যাটার অব ফ্যামিলি‘। এতে অভিনয় করেছেন, মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে সজল–পূজা অভিনীত ভৌতিক গল্পের সিনেমা ‘জ্বিন‘। সন্ধ্যা ৭টায় মোশাররফ করিমের ‘অন্ধকার শহর‘ ও রাত ৮টায় প্রচার হবে তৌসিফের নাটক ‘বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ‘ প্রচার হবে। রাত ১০টা ৫ মিনিটে দেখা যাবে নাটক, ‘মালেকের স্বপ্ন‘। এতে রয়েছেন, নিলয় ও বৃষ্টি।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে বাসার–মাহির নাটক ‘কিচিরমিচির‘। রাত ১০টা ৫ মিনিটে রয়েছে সাবিলা নূর ও ইয়াস রোহানের নাটক ‘মুখোমুখি অন্ধকার‘।

অপূর্ব–সাফা জুটির নাটক ‘বাকবাকুম‘ প্রচার হবে ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭টায়। তিশা–সাজ্জাদের ‘চুরি করেছো মনটা‘ দেখা যাবে রাত ৮টায়। আর ঈদের পঞ্চমদিন কেয়া পায়েল ও ফজলুর রহমান বাবু হাজির হবেন ‘বিজলী‘ নিয়ে।

এছাড়াও ঈদের ৭ দিন দীপ্ত টিভিতে দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান‘।