শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

যশোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সটি সম্পর্ণ পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর–মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স যশোরে মেরামতের জন্য আনা হয়েছিল। কাজ শেষে চালক ও দুই জন মিস্ত্রী আজ সকালে পরীক্ষার জন্য বের করে। সকাল সাড়ে ১১টায় যশোর–মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে পৌঁছুলে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় চালকসহ মিস্ত্রীরা বের হয়ে যান। এরপর আগুনে পুরো অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। এসময় রাস্তার দুই পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

জুবায়ের/ সুপ্তি/ দীপ্ত সংবাদ