শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার ও রোমান্টিক গল্পের সিনেমা ‘কাগজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার ও রোমান্টিক গল্পের সিনেমা ‘কাগজ’

২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার ও রোমান্টিক গল্পের সিনেমা ‘কাগজ’। এ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে চিত্রনায়ক মামনুন ইমন, চিত্রনায়িকা আইরিন সুলতানা ও মাইমুনা মমকে।

যাপিত জীবনের আড়ালে লুকানো অন্য এক জীবনের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। শুক্রবার দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিকালে এক অনুষ্ঠানে চলচ্চিত্র নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন নির্মাতা ও শিল্পীরা।

একজন লেখক কীভাবে একটি দর্শন নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন, সেটিই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। লেখকের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। কাগজ দিয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন মম। তাই একটু বাড়তি চাপ তো থাকছেই।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির ট্রেলার ও পোস্টার। মুক্তির পর এটি দর্শকদের কতটুকু মন জয় করতে পারে-এটাই এখন দেখার বিষয়।