শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সূচি প্রকাশ
ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত।

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত রুটিনটি প্রকাশিত হয়।

১১টি নির্দেশাবলি সংবলিত এই রুটিনে দেখা গেছে, আগমী ৩০ জুন (রবিবার) বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে; যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত।