শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

সরকার দ‌রিদ্র মানু‌ষের ধনসম্পদ লু‌টে নি‌চ্ছে: মঈন খান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সরকার দ‌রিদ্র মানু‌ষের ধনসম্পদ লু‌টে নি‌চ্ছে: মঈন খান
সংগৃহীত ছবি

বিএন‌পি স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড: মঈন খান ব‌লে‌ছেন, বর্তমান সরকার দে‌শের অর্থনী‌তি‌কে অ‌লিগা‌রি‌টির মাধ‌্যমে দ‌রিদ্র মানু‌ষের ধনসম্পদ লুট ক‌রে হাজার হাজার কো‌টি টাকা বি‌দে‌শে পাচার কর‌ছে ।

গাজীপু‌রের শ্রীপু‌রের ধামলই গ্রা‌মে রাজ‌নৈ‌তিক মামলায় গ্রেফতার হওয়ার পর কারাগা‌রে নিহত বিএন‌পি নেতা আসাদুজ্জামান খান হিরা‘র বা‌ড়ি‌তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর পক্ষ থেকে উপহার তু‌লে এসে সাংবা‌দিক‌দের প্রশ্নে এ কথা ব‌লেন তি‌নি ।

‌তি‌নি আরও ব‌লেন, সরকার ক্ষমতা‌কে কূ‌ক্ষিগত ক‌রে ‌দে‌শের গণতন্ত্রকে ধ্বংস ক‌রে এক দলীয় শাসন ক‌রে‌ছে। মেঘা প্রজে‌ক্টের না‌মে দুর্নী‌তি ক‌রে‌ছে।

সেখান থে‌কে বে‌রি‌য়ে এসে, বাংলা‌দে‌শে এক‌টি জবাব‌দি‌হি মুলক গণতা‌ন্ত্রিক সরকার গঠন করতে হ‌বে। ত‌াহ‌লে নারী অ‌ধিকা‌রের সমস‌্যা, শিশু অ‌ধিকা‌রের সমস‌্যা, অর্থনী‌তির সমস‌্যা, গণত‌ন্ত্রের সমস‌্যা ও ভো‌টের অ‌ধিকা‌রের সমস‌্যার সমাধান হ‌বে ।

আল / দীপ্ত সংবাদ