শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আবারও মা হলেন মৌসুমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও মা হলেন মৌসুমী

কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন অভিনেত্রী।

রবিবার (১০ মার্চ) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মৌসুমীর সংসারে নতুন অতিথি এসেছে। মা ও মেয়ে দুজনই ভালো আছেন বলে মঙ্গলবার (১২ মার্চ) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

অভিনেত্রী বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এরই মধ্যে ছেলে আর বাবা মিলে মেয়ের নাম ঠিক করে ফেলেছে। ওর ডাক নাম নীতিরি। কারণ অ্যাভাটার সিনেমার নীতিরি চরিত্র ওদের খুব পছন্দ।

আরও পড়ুন: ৯৬তম অস্কারে পুরস্কার বিজয়ীদের তালিকা

ছোট পর্দা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করা মৌসুমী নাগ বিজ্ঞানচিত্রেও কাজ করেছেন। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তাঁর অভিষেক ঘটে।

উল্লেখ্য, কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন মৌসুমী নাগ ও অভিনয়শিল্পী শোয়েব। তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে পূর্ণতা পায় ২০১০ সালে। বিয়ের ৫ বছর পর ২০১৫ সালে এক পুত্র সন্তানের জন্ম দেন মৌসুমী। দীর্ঘ ৯ বছর পর এবার কন্যা সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

 

এসএ/দীপ্ত সংবাদ