শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ভারতে বেটিং কেলেঙ্কারিতে মিলেছে সাকিবের বোনের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে বেটিং কেলেঙ্কারিতে মিলেছে সাকিবের বোনের নাম

ক্রিকেট ক্যারিয়ারে নানা বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। তবে এবার নিজের কারণে নয় দেশসেরা অলরাউন্ডার সমালোচনার মুখে পড়েছেন বোনের কর্মকাণ্ডে। ভারতে বহুল আলোচিত বেটিং অ্যাপ ‘মহাদেব‘ কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম।

ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানির নাম। তারা যুক্ত ছিলেন মহাদেব বেটিং কোম্পানির সঙ্গে। এরপরে তাদের গ্রেপ্তার করা হয়।

ইডির সূত্রে প্রতিবেদনে বলা হয়, 11wicket.com নামক বেটিং অ্যাপে সুরুজ চোখানি বাংলাদেশে বিনিয়োগ করেন। তিনিই সাকিবের বোনের নাম প্রকাশ্যে এনেছেন। সুরুজের দাবি, সেই বিনিয়োগে টাইগার অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানেরই বড় অংশীদারিত্ব ছিল।

উল্লেখ্য, মহাদেব অ্যাপ হচ্ছে অনলাইনে একটি অবৈধ বেটিং প্ল্যাটফর্ম যাকে ঘিরে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়ে থাকে। এখানে পোকার, তাস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, টেনিসসহ অনেক খেলায় বাজি ধরা হয়। ভারতের ছত্তিশগড়ের দুই বাসিন্দা সৌরভ চন্দ্রশেখর ও রবি উপ্পল প্ল্যাটফর্মটি পরিচালনা করতেন বলে জানা গেছে। এর মধ্যে রবি উপ্পলকে দুবাইয়ে আটক করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ