মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বেটিং কেলেঙ্কারিতে মিলেছে সাকিবের বোনের নাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্রিকেট ক্যারিয়ারে নানা বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। তবে এবার নিজের কারণে নয় দেশসেরা অলরাউন্ডার সমালোচনার মুখে পড়েছেন বোনের কর্মকাণ্ডে। ভারতে বহুল আলোচিত বেটিং অ্যাপ মহাদেবকেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম।

ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানির নাম। তারা যুক্ত ছিলেন মহাদেব বেটিং কোম্পানির সঙ্গে। এরপরে তাদের গ্রেপ্তার করা হয়।

ইডির সূত্রে প্রতিবেদনে বলা হয়, 11wicket.com নামক বেটিং অ্যাপে সুরুজ চোখানি বাংলাদেশে বিনিয়োগ করেন। তিনিই সাকিবের বোনের নাম প্রকাশ্যে এনেছেন। সুরুজের দাবি, সেই বিনিয়োগে টাইগার অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানেরই বড় অংশীদারিত্ব ছিল।

উল্লেখ্য, মহাদেব অ্যাপ হচ্ছে অনলাইনে একটি অবৈধ বেটিং প্ল্যাটফর্ম যাকে ঘিরে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়ে থাকে। এখানে পোকার, তাস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, টেনিসসহ অনেক খেলায় বাজি ধরা হয়। ভারতের ছত্তিশগড়ের দুই বাসিন্দা সৌরভ চন্দ্রশেখর ও রবি উপ্পল প্ল্যাটফর্মটি পরিচালনা করতেন বলে জানা গেছে। এর মধ্যে রবি উপ্পলকে দুবাইয়ে আটক করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More