শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জমকালো আয়োজনে ঘোষিত হলো ‘কাজলরেখা’ মুক্তির তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জমকালো আয়োজনে ঘোষিত হলো ‘কাজলরেখা’ মুক্তির তারিখ
'কাজলরেখা'র মুক্তির তারিখ ঘোষণা

আসন্ন রোজার ঈদে মুক্তি পাচ্ছে চারশ বছর আগের প্রেক্ষাপট নিয়ে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত সিনেমা ‘কাজলরেখা‘।

শনিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টির ঘোষণা দেওয়া হয়।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমরা ছবিটির মুক্তি নিয়ে একেবারেই প্রস্তুত। এরমধ্যে শুধু ঈদই নয়, বৈশাখের আমেজটাও আমরা ধরতে পারব।’

আরও পড়ুন: শাকিবের ব্যবসায় সাকিব !

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির কেন্দ্রীয় শিল্পী মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ, সাদিয়া আয়মান, ইরেশ যাকেরসহ অনেকে।

কাজলরেখার প্রধান চরিএে অভিনয় দিয়েই বড় পর্দায় অভিষেক হতে চলেছে ২০১২ চ্যানেল আই সেরা নাচিয়ে মন্দিরা চক্রবর্তী।

এছাড়া ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার।

 

সুপ্তি/ দীপ্ত নিউজ