শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে আসছে ‘ডায়েরী অব জেনোসাইড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শহীদ বুদ্ধিজীবী দিবসে আসছে ‘ডায়েরী অব জেনোসাইড’

শহীদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অব জেনোসাইড’। হাসনাত বিন মাতিনের রচনায় ও আমিনুল ইসলাম ইমনের মূল ভাবনায় এটি পরিচালনা করেছেন সৌরভ কুন্ডু।

আপ স্টুডিওর ব্যানারে নির্মিত এটি প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন। স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন রওনক হাসান, পূর্ণিমা বৃষ্টি, বিপুল, টিপু, আনিকা তাবাসুম, ইমতিয়াজসহ অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এটি নির্মাণ করেছি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানিরা এ দেশের দেশদ্রোহীদের সহযোগিতায় যে হত্যাযজ্ঞ চালায় তারই রেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট এ কাজের মধ্য দিয়ে।’

নির্মাতা জানান, ১৩ ডিসেম্বর ‘ডায়েরি অব জেনোসাইড’ আপ স্টুডিও প্রডাকশন হাউস অ্যান্ড পাবলিকেশন্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।