
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফাইনালে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বরিশাল। অন্যদিকে কুমিল্লার একাদশে ইনজুরি কাটিয়ে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
শুক্রবার (১ মার্চ) ছুটির দিনে মিরপুর শেরে–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ফাইনালের উত্তেজনা মাঠ ছাড়িয়ে মাঠের বাইরে টিকেট প্রত্যাশী দর্শকদের মাঝেও চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এক ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ১ উইকেটে ৭ রান। প্রথম ওভারেই ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটার সুনীল নারিনকে ফেরান আরেক ক্যারিবিয়ান কাইল মায়ার্স।
কুমিল্লার একাদশ:
সুনিল নারিন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জনসন চার্লজ, মঈন আলি ও আন্দ্রে রাসেল, জাকের আলি, মাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রোহানাত দৌলাহ বর্ষণ ও তানভির ইসলাম।
বরিশাল একাদশ:
তামিম ইকবাল, কাইল মেয়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ডেভিড মিলার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন, জেমস ফুলার, তাইজুল ইসলাম ও ওবেদ ম্যাককয়।
ইমাম/দীপ্ত নিউজ








