শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

তৃতীয়বার বিয়ে করেছেন যেসব টলিউড তারকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তৃতীয়বার বিয়ে করেছেন যেসব টলিউড তারকা
টলিউড তারকা

তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন টলিউডের বহু জনপ্রিয় তারকা। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়।

তবে অনুপম প্রথম নন, বাঙালি তারকা জগতে দর্শকদের পরিচিত অনেকেই রয়েছেন, যাঁরা অন্তত তিন বার বিয়ের পিঁড়িতে বসেছেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এক সময়ের বড় পর্দার হিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায় বাস্তবেও সংসার পেতেছিলেন। ১৯৯২ সালে দু’জনের বিয়ে হয়। কিন্তু তাঁদের দাম্পত্যের মেয়াদ মাত্র তিন বছরের। এরপর সুপারস্টারের জীবনে আসেন অন্য নারী। ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাঁদের কন্যার নাম প্রেরণা। কিন্তু ২০০২ সালে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। পরবর্তী কালে অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। তাঁদের ছেলের নাম তৃষাণজিৎ।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

টলিপাড়ায় কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও একাধিকবার খবরের শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২০০৩ সালে পরিচালক রাজীবকুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের সন্তান অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক এখন সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। শ্রাবন্তী ও রাজীবের বৈবাহিক সম্পর্ক কিন্তু ২০১৬ সালে ভেঙে যায়। এরপর শ্রাবন্তীর জীবনে আসেন মডেল কৃষ্ণ ব্রজ। শ্রাবন্তীর সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৬ সালে। কিন্তু এক বছরের মধ্যেই যৌথ সম্মতিতে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। ২০১৯ সালে বিমানকর্মী ও জিমের কর্ণধার রোশন সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাঁরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনেন। মামলা গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত শ্রাবন্তী ও রোশন বিচ্ছেদের পথে হাঁটেন।

কিশোর কুমার

তালিকায় প্রথমেই রয়েছেন কিশোর কুমার। জীবদ্দশায় তিনি চার বার বিয়ে করেছিলেন। ১৯৫০ সালে গায়িকা–অভিনেত্রী রুমা গুহঠাকুরতাকে বিয়ে করেন কিশোর। কিন্তু আট বছর পর তাঁরা সম্পর্কে ইতি টানেন। তত দিনে ইন্ডাস্ট্রিতে মধুবালার সঙ্গে কিশোরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ১৯৬০ সালে মধুবালাকে বিয়ে করেন কিশোর। ১৯৬৯ সালে মধুবালার মৃত্যুতে তাঁদের দাম্পত্য শেষ হয়। এরপর কিশোরের জীবনে আসেন অভিনেত্রী যোগিতা বালি। ১৯৭৬ তাঁদের বিয়ে হয়, কিন্তু এই বিয়ে মাত্র ২ বছরের জন্য টিকে ছিল। ১৯৮০ সালে অভিনেত্রী লীনা চন্দ্রভারকরকে বিয়ে করেন কিশোর। আমৃত্যু লীনার সঙ্গেই ছিলেন তিনি।

অপর্ণা সেন

অভিনেত্রী তথা টলিপাড়ার বর্ষীয়ান পরিচালক অপর্ণা সেনের জীবনেও তিনটি বিয়ে। সঞ্জয় সেনের সঙ্গে অপর্ণার প্রথম বিয়ে হয়। কিন্তু এই বিয়ে খুব বেশি দিন স্থায়ী হয়নি। এরপর লেখক–সাংবাদিক মুকুল শর্মাকে বিয়ে করেন অপর্ণা। কিন্তু পরে তাঁরা যৌথ সম্মতিতে বিবাহবিচ্ছেদের পথেই হাঁটেন। অপর্ণা–মুকুলের সন্তান কঙ্কণা সেন শর্মা প্রতিষ্ঠিত অভিনেত্রী। এই মুহূর্তে অধ্যাপক–লেখক কল্যাণ রায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে রয়েছেন অপর্ণা।

কাঞ্চন মল্লিক

তৃতীয় বিয়ের কথা প্রকাশ হতেই এই মুহূর্তে চর্চায় রয়েছেন কাঞ্চন মল্লিক। ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তিনি আইনি বিয়ে সেরেছেন। আগামী ৬ মার্চ শহরে তাঁদের সামাজিক বিয়ের অনুষ্ঠান। কিন্তু দীর্ঘদিন আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে বিয়ে করেন কাঞ্চন। সেই দাম্পত্যের মেয়াদ ছিল প্রায় আট বছর। এরপর কাঞ্চনের জীবনে আসেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কিন্তু কয়েক বছর আগে তাঁদের মধ্যেও দাম্পত্য কলহের সূত্রপাত ঘটে। অভিযোগের পালা মিটিয়ে অবশেষে চলতি বছরে ১০ জানুয়ারি আইনি পথে কাঞ্চন–পিঙ্কির বিবাহবিচ্ছেদ হয়।

 

 

 

আল / দীপ্ত সংবাদ