শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বলিউডে অভিষেক হতে যাচ্ছে ওবামা কন্যার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বলিউডে অভিষেক হতে যাচ্ছে ওবামা কন্যার

নির্মাতা হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামার। ২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটির রচনাও করেন তিনি।

গত ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে।

এ উৎসবের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, মালিয়া তার চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা করেন। সেখানে জানান মালিয়া ওবামা তার নামের শেষাংশ ‘ওবামা’ বাদ দিয়ে ‘অ্যান’ যুক্ত করেছেন। অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া, তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে থেকে ফিল্ম মেকিং বিষয়ে পড়াশোনা করে মালিয়া। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন। এ ছাড়াও মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’–এ রাইটার হিসেবেও কাজ করেন মালিয়া।