শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হঠাৎ ধনী হলে মানুষ ভাবে ইংরেজিতে কথা বলা স্মার্টনেস: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হঠাৎ ধনী হলে মানুষ ভাবে ইংরেজিতে কথা বলা স্মার্টনেস: প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

‘হঠাৎ টাকা–পয়সার মালিক হয়ে যাওয়া কিছু মানুষ মনে করে ইংরেজিতে কথা বলতে পারা আধুনিকতা। স্মার্ট হতে হলে শুধুমাত্র একটা ভাষা শিখতে হবে এবং সে ভাষায় কথা বলতে হবে; আমি সেটা বিশ্বাস করি না। নিজের ভাষা শিখে অন্যের ভাষাও শেখা যায়।‘

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে চারদিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু পরিবার হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছেন। তারা মনে করেন ছেলে-মেয়েরা ইংরেজিতে কথা বললে খুবই দক্ষ হয়ে গেল। ইংরেজিতে কথা বললেই স্মার্ট হয়ে যাবে। এমনটা না, স্মার্ট হতে হলে শুধু একটা ভাষা শিখতে হবে এবং সে ভাষায় কথা বলতে হবে আমি সেটা বিশ্বাস করি না।’

আরও পড়ুন: একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাতৃভাষা বাংলাকে রক্ষায় যারা আত্মত্যাগ করেছে, তাদের প্রতি প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা জানান। বলেছেন, বাঙালি জাতি নিজের মাতৃভাষাকে মর্যাদা দেয়ার জন্য মহান আত্মত্যাগ করেছিলেন। বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার মর্যাদা দিয়ে গেছে।

তিনি আরও বলেন, নিজের ভাষা রক্ষা করার মধ্য দিয়ে একটা জাতি উন্নত জীবন পেতে পারে। আর আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকুও কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল। এছাড়া একটা বিজাতীয় ভাষা আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়।

 

আল / দীপ্ত সংবাদ