রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ধনী হলে মানুষ ভাবে ইংরেজিতে কথা বলা স্মার্টনেস: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হঠাৎ টাকাপয়সার মালিক হয়ে যাওয়া কিছু মানুষ মনে করে ইংরেজিতে কথা বলতে পারা আধুনিকতা। স্মার্ট হতে হলে শুধুমাত্র একটা ভাষা শিখতে হবে এবং সে ভাষায় কথা বলতে হবে; আমি সেটা বিশ্বাস করি না। নিজের ভাষা শিখে অন্যের ভাষাও শেখা যায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে চারদিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু পরিবার হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছেন। তারা মনে করেন ছেলে-মেয়েরা ইংরেজিতে কথা বললে খুবই দক্ষ হয়ে গেল। ইংরেজিতে কথা বললেই স্মার্ট হয়ে যাবে। এমনটা না, স্মার্ট হতে হলে শুধু একটা ভাষা শিখতে হবে এবং সে ভাষায় কথা বলতে হবে আমি সেটা বিশ্বাস করি না।’

আরও পড়ুন: একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাতৃভাষা বাংলাকে রক্ষায় যারা আত্মত্যাগ করেছে, তাদের প্রতি প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা জানান। বলেছেন, বাঙালি জাতি নিজের মাতৃভাষাকে মর্যাদা দেয়ার জন্য মহান আত্মত্যাগ করেছিলেন। বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার মর্যাদা দিয়ে গেছে।

তিনি আরও বলেন, নিজের ভাষা রক্ষা করার মধ্য দিয়ে একটা জাতি উন্নত জীবন পেতে পারে। আর আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকুও কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল। এছাড়া একটা বিজাতীয় ভাষা আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More