শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বড় পর্দায় মেহজাবীনের অভিষেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বড় পর্দায় মেহজাবীনের অভিষেক
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ১৪ বছর আগে একইদিনে ছোট পর্দায় অভিষেক হয়েছিলো তার। এবারও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সিনেমায় অভিনয়ের সুখবর পেয়েছেন মেহজাবীন। নিজের প্রথম সিনেমার নাম ‘সাবা’। সিনেমাটি পরিচালনা করছেন মাকসুদ হোসেন।

মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী,বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’

আরও পড়ুন: শোবিজ অঙ্গণে মেহজাবীনের ছোট বোন মালাইকা

মেহজাবীন আরও লিখেছেন, ২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি।

‘সাবা’ সিনেমায় আরও দেখা যাবে রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ারকে।

পরিচালক জানান, বছর শেষে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী।

সুপ্তি/ দীপ্ত নিউজ