দীপ্ত নিউজ
রাজনীতি

জামিন পেলেন বিএনপি নেতা আমিনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামিন পেলেন বিএনপি নেতা আমিনুল হক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিন মাস ৬ দিন পর জামিনে মুক্তি পেলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

আরও পড়ুন: বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে: ওবায়দুল কাদের

জানা গেছে, আমিনুল হক কারাগার থেকে মুক্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর তাকে গুলশান–২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ।

 

এসএ/দীপ্ত নিউজ