দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. মুরাদ আহমেদ মৃধা নামে ওই শিক্ষার্থী।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে জন্ডিস রোগী

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলের মুরাদ।

বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার জানান, ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলো মুরাদ। নাটোরে নিজ গ্রামে দাফন করা হবে অকালপ্রয়াত এ শিক্ষার্থীকে।

আল / দীপ্ত সংবাদ