জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ১১টি দেশের ১৩ জন সামরিক কর্মকর্তা।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে সড়ক পথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক।
আরও পড়ুন: জাতির পিতার সমাধিতে ১৪ রাষ্ট্রদূতের শ্রদ্ধা
শ্রদ্ধা নিবেদন শেষে তারা শেষে তারা সাভার সেনানিবাস (৯ম পদাতিক ডিভিশন) পরিদর্শন করেন। পরবর্তীতে তারা সাভারস্থ বাইপাইল এলাকায় অবস্থিত 4A ইয়ার্ণ ডায়িং লিমিটেড নামক একটি পরিবেশ–বান্ধব গার্মেন্টস শিল্প কারখানাও পরিদর্শন করেন।

গার্মেন্টস কারখানা পরিদর্শন
এ সময় বিদেশী সামরিক কূটনীতিকগণ ফ্যাক্টরীর উন্নততর ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি সম্বলিত পরিবেশ–বান্ধব যন্ত্রপাতির হ্যবহার, শ্রমিকদের মজুরী ও তাদের কল্যাণে গৃহীত বিবিধ পদক্ষেপ, উৎপাদন প্রক্রিয়ায় উৎকর্ষতা, মালিক–শ্রমিক সম্পর্ক, বিদেশে পণ্য রপ্তানীসহ টেকসই উৎপাদন নীতির প্রশংসা করেন।

গার্মেন্টস কারখানা পরিদর্শন
শ্রদ্ধা নিবেদন ও পরবর্তীতে পরিদর্শন শেষে তারা সকাল ১০টার দিকে সড়কপথে তারা ঢাকায় ফেরেন।
আল / দীপ্ত সংবাদ