শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

বিয়ের প্রস্তাব নাকচ করায় এ্যাম্বুলেন্স নিয়ে অপহরণ চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ের প্রস্তাব নাকচ করায় এ্যাম্বুলেন্স নিয়ে অপহরণ চেষ্টা
৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এ্যাম্বুলেন্স নিয়ে ঠাকুরগাঁওয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় বালাপাড়া গ্রামে।

গ্রেফতাররা হলেন– পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সোনাহার সরকারপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. সৌমিক আহাম্মেদ (৩০), একই গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. রকি ইসলাম (২৫), ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে রাম গোপাল (৩০), মৃত বিজয় কুমার রায়ের ছেলে ভরত কুমার রায় (২৯), একই জেলার পাটোয়ারীপাড়া ্গ্রামের আল আমিন হোসেনের ছেলে মো. আরমান হোসেন (২০) ও নীলফামারী জেলার গৌরগ্রাম এর হিরাম্ব চন্দ্র রায়ের ছেলে দিলীপ রায় (৩০)।

আরও পড়ুন: অপহরণের এক মাস পর হিমেল উদ্ধার

মামলার বরাতে ওসি জানান, মোছা. সুমনা পারভীন পঞ্চগড় দেবীগঞ্জ পল্লীবিদ্যুৎ শাখায় চাকরি করেন। তিনি সেখানে ভাড়া বাসায় থাকেন। ভাড়া বাসা থেকে অফিস যাওয়া আসার সময় পার্শ্ববর্তী সোনাহার সরকারপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ তাকে উত্যক্ত করে আসছিলেন। সুমনাকে বিয়ের প্রস্তাব দিলে তাতে সে রাজি না হলে ওই ছেলে তাকে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন।

বিষয়টি সুমনা তার পরিবারের লোকজনকে জানালে বিয়ের জন্য পাত্রের সন্ধান শুরু করেন। শুক্রবার কর্মস্থল থেকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসেন সুমনা। বিষয়টি জানতে পেরে ওই দিন সন্ধ্যায় সৌমিক আহাম্মেদ সহ ৬ জন একটি এ্যাম্বুলেন্স নিয়ে সুমনার বাড়িতে গিয়ে জোরপূর্বক তাকে অপহরনের চেষ্টা করে। এ সময় তার পরিবার ও স্থানীয় লোকজন গিয়ে তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে।

ওসি আরও জানান, এবিষয়ে ওই নারী শনিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

 

হিমেল / আল / দীপ্ত সংবাদ