শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ব্রিটেন
প্রতীকী ছবি

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ব্রিটেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, গাজায় আরও মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

এদিকে গাজা থেকে সেনা প্রত্যাহার ও ইসরায়েলি কারাগারে বন্দি থাকা হাজারো ফিলিস্তিনিকে মুক্তি দেবে না ইসরায়েল। মঙ্গলবার বিনেই ডেভিড মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের হামলায় গাজায় আরো ১১৪ জন নিহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৭৫১।

 

আরও পড়ুন: জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য অর্থায়ন বন্ধ করল যেসব দেশ

 

আল / দীপ্ত সংবাদ