শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

‘সত্যিকারে যারা শীতে কষ্ট করছে তাদের কম্বল পৌঁছে দাও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘সত্যিকারে যারা শীতে কষ্ট করছে তাদের কম্বল পৌঁছে দাও’
শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ

“সত্যিকারে যারা শীতে কষ্ট করছে তাদের নিকট কম্বল পৌঁছে দাও” এ আহবানে ফেনী পৌর এলাকার গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ফেনী–২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী মাস্টার পাড়াস্থ তার বাসবভবনের সামনে পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিনিধিদের মাধ্যমে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় তিনি জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কম্বল গুলো দেয়ার ক্ষেত্রে কোন দল মত না দেখে সত্যিকারে যারা শীতে কষ্ট করছে তাদের নিকট পৌঁছে দেয়ার আহ্বান জানান।

বিতরণ কার্যক্রমে ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, প্যানেল মেয়র জয়নাল আবদীন লিটন হাজারী, কাউন্সিলর আমির হোসেন বাহার, সাইফুল ইসলাম তানজিম, লুৎফর রহমান খোকন হাজারী, সাইফুর রহমান সাইফু, মোহাম্মদ নাসির উদ্দিন, আশরাফুল আলম গিটার, বাহার উদ্দিন বাহার, কোহিনুর আলম, শাহাব উদ্দিন তসলিম, সাইফ উদ্দিন রুপম সহ ১৮টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌর এলাকার মোট ৪ হাজার শীতার্থের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।

 

মামুন/ আল / দীপ্ত সংবাদ