শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বুঝেশুনে খেতে বললেন পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বুঝেশুনে খেতে বললেন পরীমণি
পরীমণি

শীতকালে খাবার বুঝে খাওয়ার আহ্বান জানালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কারণ বরিশাল থেকে ফেরার পথে ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সেই ফল খেয়ে তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ও পরিবারের বাকি সদস্যেদের অসুস্থতার কথা জানিয়েছেন পরীমণি। রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার পরে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে সন্তান পুণ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ভক্তদের সাবধান করে পরী বলেন, শীত কালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এতে ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল।

তিনি আরও লেখেন, ‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য এখনো হসপিটালাইজড!’

 

 

আল / দীপ্ত সংবাদ