শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বলা হয় সুইজারল্যান্ড, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীর: সাইমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বলা হয় সুইজারল্যান্ড, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীর: সাইমন
সাইমন সাদিক

পেশাদারিত্বের সঙ্গে সিনেমা নির্মাণ হচ্ছে কম। ফলে মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারছেন না ঢাকাই চলচ্চিত্র। তবে ঢাকার চলচ্চিত্রে সম্ভাবনার সুবাতাস বইছে। গেল বছর ‘লিডার’, ‘জ্বীন’ দিয়ে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক আসা শুরু হয়েছিল। দর্শকদের হলে ফেরার সেই আমেজটা জনস্রোতে রূপ নেয় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দুই ছবি দিয়ে। এমনকি বিশ্ববাজার থেকেও প্রিয়তমা ও সুড়ঙ্গ সাফল্য এনেছে।

আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’। দুটি পোস্টার ও একটি গান প্রকাশ ছাড়া এ ছবির উল্লেখযোগ্য কোনো প্রচারণা নেই। দায়সারাভাবে নির্মাণ করে কোনোভাবে মুক্তি দিতে পারলেই বাঁচেন নির্মাতা।

সম্প্রতি সাইমন সাদিকের একটি মন্তব্য থেকে সেই বিষয়টি আবার ধরা পড়ল। তিনি বললেন, ‘সুইজারল্যান্ডে শুটিং হবে, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে!’

সাইমন জানান, তার ক্যারিয়ার ১৪ বছরের। এতোগুলো বছরে তার ২৬টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এই প্রথম ‘শেষ বাজি’র মাধ্যমে ফর্মুলার বাইরের ছবি করলেন বলে জানালেন।

ছবি মুক্তির দিন ঘনিয়েও এলেও চোখে পড়ার মতো প্রচারণা নেই! সংশ্লিষ্টদের কথা, দেশের মানুষের নজর ছিল জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচন শেষ এবার সিনেমার প্রচারণা শুরু হবে। তবে নিজের সিনেমার প্রচারণার ব্যাপারে সাইমন বরাবরই সচেতন থাকলেও প্রযোজকদের কাছ থেকে সেই সহযোগিতা পান না।

 

আল / দীপ্ত সংবাদ