দীপ্ত নিউজ
ক্রিকেট

জয় দিয়ে ওয়ার্নারকে বিদায় দিল অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয় দিয়ে ওয়ার্নারকে বিদায় দিল অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার

 

দাপুটে জয় দিয়েই ডেভিড ওয়ার্নারকে বিদায় জানাল অস্ট্রেলিয়া। তার বিদায়ী টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তাদের হোয়াইট ওয়াশ করল অজিরা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৬৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে, প্রথম ঘন্টাতেই মাত্র ১১৫ রানের পুঁজিতে বাকি তিন উইকেট হারায় পাকিস্তান।

হ্যাজেলউড ও নাথান লায়ন নেন তিন উইকেট। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অজিরা।

ম্যাচ সেরা হন আমির জামাল ও সিরিজ সেরা হন প্যাট কামিন্স।

 

এসএ/দীপ্ত নিউজ