শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

নতুন লুকে উরফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন লুকে উরফি
উরফি জাবেদ

 

বছরের শুরুতে ফের সকলকে চমকে দিলেন উরফি জাবেদ। হাসপাতালের বিছানায় নাকে অক্সিজেন নল গুজেই ইয়ো লুকে পোজ উরফির।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টা হ্যান্ডেলে ছবিটি নিজেই শেয়ার করেন কন্ট্রোভার্সি ক্যুইন। যদিও পরে সেই পোস্টটি নিজেই মুছে ফেলেন বিতর্কিত এই সোশ্যাল তারকা।

তবে কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। হাসপাতালের উরফিকে দেখে মন খারাপ ভক্তদের। অভিনেত্রীর কী হয়েছে জানতে মরিয়া তারা পাশাপাশি তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় অনুরাগীরা।

গত কয়েক বছরে পোশাক এবং ফ্যাশনের জন্য বহুবার বিতর্কে জড়িয়েছেন উরফি। উরফি জাভেদ মানেই যেন বিচিত্র সব পোশাক। বিগ বস ওটিটি–তে অংশ নেওয়ার পর আরও জনপ্রিয় হয়ে যান এই অভিনেত্রী।

সম্প্রতি রেস্তোরাঁয় ওয়েট্রেসের ভূমিকায় দেখা যায় উরফিকে। অদ্ভুত ফ্যাশন সেন্স ক্রিয়েট করা ছেড়ে নয়া ভূমিকায় উরফিকে দেখে তাজ্জব বনে গিয়েছিল সকলে।

সেসময় ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে উরফি লিখেছিলেন, কোনো কাজই ছোট–বড় না। সাময়িক জন্য রেস্তোরাঁয় খাবার পরিবেশন করলাম। এদিন কাজ করে যে অর্থ পেয়েছি তার পুরোটাই ক্যানসার আক্রান্তদের চিকিৎসার জন্য দান করে দিয়েছি। ভবিষ্যতে এমন কাজ আরও করব।

 

আরও পড়ুন:  বিয়ে করলেন আলোচিত মডেল উরফি জাভেদ!

 

এসএ/দীপ্ত নিউজ