শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সুখবর দিলেন দীপিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুখবর দিলেন দীপিকা

 

ছয় বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। পর্দা ও পর্দার বাইরের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ের পর বলিউডের একের পর এক তারকারা সন্তান নেওয়ার সুখবর দিলেও, বিষয়টি নিয়ে দীপিকাকে বারবার বলতে শোনা গেছে, ‘যখন সময় হবে, তখন নিশ্চয়ই জানাব।

তবে এবার সন্তান নেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করে নিলেন দীপিকা, দিলেন সুখবর।

ভোগ সিঙ্গাপুরকে দেওয়া সাক্ষাৎকারের দীপিকা জানিয়েছেন, তিনি ও রণবীর সিং সন্তান চান। তাঁরা পরিবার তৈরি করতে চান।

দীপিকার কথায়, ‘আমার কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমাদের বাচ্চাদেরও একই রকম শিক্ষা দেওয়া উচিত।’

সাক্ষাৎকারে দীপিকার কাছে প্রশ্ন রাখা হয়, মা হওয়ার কোনো পরিকল্পনা করছেন কি না? এ প্রশ্নের জবাবে হেসে দীপিকা বলেন, ‘অবশ্যই পরিকল্পনা রয়েছে। রণবীর ও আমি বাচ্চা খুব ভালোবাসি। ফলে আমরাও সেই সময়ের দিকে তাকিয়ে রয়েছি।’

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কেমোয় দীপিকা–রণবীরের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। বিয়ের পর ‘এইটিথ্রি’–তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

২০২৪ সালে রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’–এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে এই তারকা দম্পতিকে।

 

আরও পড়ুন: অস্কার মঞ্চে দীপিকার চমক

 

এসএ/দীপ্ত নিউজ