দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে বড়ছে শীতের তীব্রতা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে বড়ছে শীতের তীব্রতা

 

উত্তরাঞ্চলসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন কুড়িগ্রামে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরে ঘন কুয়াশার ফলে, দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। বেশি কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার মধ্যেই কর্মস্থলে ছুটছেন খেটে খাওয়া মানুষ।

 

এসএ/দীপ্ত নিউজ