শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা
শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে কাল ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। এরইমধ্যে সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। নতুন করে সেজেছে গোটা নগরী।

জনসভায় বঙ্গবন্ধু কন্যা নেতাকর্মীদের দিক নিদের্শনা দেয়ার পাশাপাশি নৌকায় ভোট চাইবেন বলে আশা করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতারা।

তাদের আশা, দলীয় প্রধানের বক্তব্য ব্যাপকভাবে উজ্জীবিত করবে দলের তৃণমূলকে। এর আগে ২০১৭ সালের মার্চে এই মাঠে জনসভা করেছিলেন, শেখ হাসিনা।

 

 

আল/ দীপ্ত সংবাদ