শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্যালট ও বক্স রক্ষায় গুলির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যালট ও বক্স রক্ষায় গুলির নির্দেশ
গুলির নির্দেশ

ব্যালেট বক্স ও পেপার রক্ষায় গুলি করার নির্দেশনা রয়েছে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার জানান, যদি কোন দুষ্কৃতিকারী ব্যালট ও ভোটের সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার উপর গুলি চালানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের।

পুলিশ সুপার আরও বলেন, ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ কারণে এবার প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সকালে পৌঁছে দেয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। 

সভায় ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী–৩ আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। তারা যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করতে পারেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সেজন্য আমরা এই সভা করছি।

এলাকার ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদরা থাকবে তারা ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা দিবে।

সভায় ফেনী জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, দাগনভুঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম প্রমুখ।

 

মামুন/লিয়ন/দীপ্ত নিউজ