শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভোটারদের কাছে ট্রাক নিয়ে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভোটারদের কাছে ট্রাক নিয়ে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ আসন হতে ট্রাক প্রতীক নিয়ে ভোটারদের কাছে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল কাশেম আজাদ।

প্রতিদিন ভোর থেকে গণসংযোগের সাথে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রত্যাশা ও চাহিদা জানার চেষ্টা করছেন তিনি।

এ কে আজাদ বলেন, গত ৫০ বছরে আমাদের দাগনভূঞায় কোন এমপি পায়নি। এলাকার মানুষ পরিবর্তন চায়। তাই এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। আমি জনসাধারনের সাথে মিশে গিয়ে বুঝতে পারলাম এই আসনের মানুষ কি চায়?

তিনি আরও বলেন, আমি এমপি হতে পারি আর না পারি তাদের চাহিদা পূরনের লক্ষে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলেও আমি আশাবাদী।

প্রসঙ্গত, আবদুল কাশেম আজাদ বাংলাদেশ আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ–কমিটির সদস্য ও নেফলেক্স গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান।

 

এসএ/দীপ্ত নিউজ