শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল- নিজাম হাজারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি মাথা মুন্ডুহীন জনপ্রত্যাখ্যাত দল- নিজাম হাজারী
নিজাম উদ্দিন হাজারী

 

ফেনী–২ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কী করে তাদের রাস্ট্র প্রধান কে হবেন তারওতো ঠিক নেই। তারাতো মাথামুন্ডহীন জনপ্রত্যাখ্যাত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে জেল খেটেছেন। ১০ ট্রাক অস্ত্র মামলায় তার ছেলে পলাতক রয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চলমান হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতার বিষয়ে তিনি বলেন, জনগন এসব কর্মকান্ডকে ঘৃণাভরে প্রত্যাহার করেছেন। ইতোমধ্যে নির্বাচনী উৎসবে মেতেছে সর্বস্তরের মানুষ। মানুষ উন্নয়ন চায়, সহিংসতা চায় না।

মতবিনিময় সভায় নিজাম হাজারী আরো বলেন, গত তিন মেয়াদে ফেনীতে আওয়ামীলীগ ব্যাপক উন্নয়ন করেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং তরান্বিত হবে।

হলকনামা সম্পত্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার যা সম্পদ আছে তার সকল কিছু হলফনামায় উল্লেখ করেছি। আমার সকল সম্পদ ট্যাক্স পরিশোধ করা আছে।

ফেনী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ।

উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আলাউদ্দিন, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।

 

আরও পড়ুন: সারাদেশে চলছে বিএনপির হরতাল

 

আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ