দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে রবিবার

 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ডানেডিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

কিউইদের মাটিতে গেল বছর জানুয়ারিতে একবার টেস্ট জিতলেও, ওয়ানডে আর টি–টোয়েন্টি ফরম্যাটে কোনো জয় নেই বাংলাদেশের।

এবার তাই নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লেখানোর পরিকল্পনা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

ডানেডিনের ঠান্ডা আবহাওয়া বাংলাদেশের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হলেও, একে অজুহাত না বানিয়ে বরং ম্যাচ জয়ের প্রত্যয় জানিয়েছেন নতুন টাইগার অধিনায়ক। সেই সাথে পেস সহায়ক উইকেটের কথা মাথায় রেখে দলের পেসারদের ওপরই ভরসা রাখতে চান তিনি।

 

এসএ/দীপ্ত নিউজ