শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
ঘটনাস্থল পরিদর্শনে প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিকট শব্দে ককটেলটি বিষ্ফোরিত হয়।

এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাশ্ববর্তী নিউমার্কেটসহ আশপাশের এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে। তবে  টেনিস কোর্টে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ঘটনার পর জেলা জজ আদিব আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসন একেএম গালিব খাঁন, পুলিশ সুপর ছায়েদুল হাসানসহ প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, ককটেল বিষ্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশসহ আইন–শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

আরও পড়ুন: আদালতে আইনজীবীর উসকানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ বিচারক

প্রসঙ্গত: এর আগে জেলা নির্বাচন অফিস, বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাসভবন ও জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার বাস ভবনের পাশে টেনিশ কোর্ট লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।

 

তারেক রহমান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ