শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

জাপার সাথে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জাপার সাথে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ অনুরোধ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক।

 

এ সময় তার সঙ্গে ছিলেন মুখপাত্র মামুনুর রশীদ ও ছেলে সাদ এরশাদ।

বৈঠক শেষে বেরিয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকাণ্ডে আমার সমর্থন নেই। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন।’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সাদ এরশাদ বলেন, ‘পার্টিকে ভাগ করে ফেলেছেন জি এম কাদের। যেখানে মা বেঁচে আছে, আমিও সুস্থ। আমি রংপুর–৩ আসনের বর্তমান এমপি। আমাকে মনোনয়ন না দিয়ে উনি দাঁড়িয়েছেন। এটা ঠিক করেন নাই। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনে মনঃক্ষুণ্ন হয়েছেন।’

নিজেদের জাতীয় পার্টিকে মূল দাবি করে সাদ বলেন, রওশন এরশাদ ও সাদ এরশাদ যদি না থাকে, তাহলে জাতীয় পার্টি কোথায়?

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি ছয়বারের সংসদ সদস্য রওশন এরশাদ। রওশনের নির্বাচনী এলাকা ময়মনসিংহ–৪ (সদর) আসনে স্থানীয় এক নেতাকে মনোনয়ন দিয়েছে জাপা। ওই আসনে নৌকার প্রার্থী দিয়েছে আওয়ামী লীগও।

 

এসএ/দীপ্ত নিউজ