
কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত মধ্যরাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১১টি উড়োজাহাজ নামতে পারেনি। সকাল ৮টার পর এসব উড়োজাহাজ আবার আসতে শুরু করে।
পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তেঁতুলিয়ায় মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বেনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবি ও স্বল্প আয়ের মানুষ।
সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এসএ/দীপ্ত নিউজ








