শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুলিস্তানে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গুলিস্তানে বাসে আগুন
গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা একাদশ দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের পাশে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানিয়েছেন, গুলিস্তান মোড়ে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি তিনি।

একাদশ দফার অবরোধ শুরুর আগের রাতেই বিভিন্ন স্থানে ৪টি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাভারের আশুলিয়ায় নবীনগর–চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় চলন্ত বাসে আগুন দেয়া হয়। রাত সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়া হয়। রাত ৯টা ৫০ মিনিটে টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সামনে একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়। এছাড়া ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।