দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অন্ত:সত্বা নারীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অন্ত:সত্বা নারীর আত্মহত্যা

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৫) নামের এক অন্ত:সত্ত্বা নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট–বুড়িমারী রেল রুটে এ ঘটনা ঘটেছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আমেনা টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী এবং গড্ডিমারী ইউনিয়নের সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী রেজাউনুল হক বাবু বলেন, আমেনা দুপুরের অনেক আগে থেকেই রেললাইনের উপর বসে ছিলো। এরপর বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন কাছে চলে আসলে, কিছু বুঝে ওঠার আগেই তিনি ট্রেনটির সামনে লাফ দেয়।

নিহতের ভাই নবিউল বলেন, সে প্রায় ৫ মাসের অন্তসত্বা ছিলো। প্রায় ২০ দিন আগে বোন জামাই রোকনের সাথে ঝগড়া হয়ে আমেনা আমার বাড়িতে চলে আসে। সকালে ক্লিনিকে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে দুপুরের দিকে আমরা খবর পাইসে ট্রেনে কাটা পড়েছে।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বলেন, ঘটনাটি শুনেছি। সেমরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। তদন্তের পর বলা যাবে আসলে তিনি আত্মহত্যা করেছেন কিনা।

 

এসএ/দীপ্ত নিউজ