শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে মানবাধিকারের দায়িত্বে মেনন-ডা. স্বপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে মানবাধিকারের দায়িত্বে মেনন-ডা. স্বপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মো. রাশেদ খান মেননকে (রাসেল) সভাপতি ও ডা. সাইফুল ইসলাম স্বপনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি।

মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মহান বিজয়ের মাসে এই কমিটির অনুমোদন দেন।

এতে কমিটির সহ–সভাপতি সেলিনা বেগম, সুভাষ চন্দ্র সরকার, সায়মা খন্দকার, মোঃ ওমর আলী, মো. আঃ গফুর, মো. শফিকুল আলম খান, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম কানন, মোঃ আনিসুর রহমান, নুরনবী জনি, মোঃ ফজলুল করিম, মোঃ জাকির হোসেন, মোঃ আবু তারেক সিদ্দিকী, রেজাউল ইসলাম,   সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, সুমন সরকার, মো. মাহবুবুর রহমান সুজন, মোঃ খোরশেদ আলম খোকন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আনিছুর ইসলাম তালুকদার ‘সহ অন্যান্য সম্পাদক ও সদস্যগণের নাম প্রকাশ করে।

আরও পড়ুন:  মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রশংসা করেছে: আইনমন্ত্রী

জেলা মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটিতে টাঙ্গাইল জেলা প্রশাসন কর্তৃক মনোনীত সদস্য হিসেবে কাজ করছে “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলার শাখার সভাপতি মেনন ও সম্পাদক ডা. স্বপন। নবগঠিত এ কমিটির সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ও সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন বলেন, ৬ ডিসেম্বর পুনরায় দুই বছরের জন্য এই কমিটির দায়িত্ব পেলাম। ইতিপূর্বেও আমরা ঐক্যবদ্ধ ভাবে দায়িত্ব পালন করেছি। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি”র পতাকাতলে সমবেত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট–বড়, ধনী–দরিদ্র, সাদা–কালো, উঁচু–নিচু, ধর্ম–বর্ণ–জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি।

 

সুমন খান/মোরশেদ/দীপ্ত নিউজ