দীপ্ত নিউজ
বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প

 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়া ১৭ নম্বার মধুর ছড়া ও জামতলির ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের মো. জোবাইর (১৮), আনোয়ার সাদিক (১৭) ও ১৭ নম্বর ক্যাম্পের কাশিম (৩৪)।

উখিয়া থানার ওসি শামীম হোসাইন জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা ১৫নং ক্যাম্পে চারজনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি–৩ ও ব্লক–৭–এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় দুজন নিহত ও দুজন গুরুতর আহত হন।

অন্যদিকে ১৭নং ক্যাম্পের ঘটনা নিয়ে ওসি শামীম হোসাইন জানান, কথা আছে বলে ঘর থেকে কাশিমকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তাকেও গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা।

ওসি শামীম হোসাইন আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

 

আরও পড়ুন: পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

 

এসএ/দীপ্ত নিউজ