দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

তালাক দেয়ার হুমকিতে প্রাণ দিলেন স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তালাক দেয়ার হুমকিতে প্রাণ দিলেন স্ত্রী

 

ফেনীর পরশুরামে স্বামী তালাক দেবার হুমকি দেওয়াতে সাদিয়া আক্তার(১৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেলাঘর গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া মির্জানগর ইউনিয়নের মেলাঘর গ্রামের ছুট্টো মিয়ার মেয়ে।

জানা গেছে, দুই বছর প্রবাসী তানিম চৌধুরী জনির সঙ্গে তার বিয়ে হয়। জনি বর্তমানে সৌদি আরব রয়েছেন। বিয়ের পর থেকে তাদের সংসারে কলহ চলছিল। তাদের তাসফিয়া নামে ১০ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

সাদিয়ার মা নাসিমা আক্তার বলেন, মঙ্গলবার সকালে সাদিয়ার স্বামী তানিম ফোনে দিয়ে তাকে গালি গালাজ করে এবং তালাক দেবে বলে হুমকি দেয়। এতে স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে অভিমানে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিয়ের পর থেকে তানিম শ্বশুর–শাশুড়ি কারও সঙ্গে কথা বলতেন না। সৌদি যাওয়ার পর থেকে তার পরিবার সাদিয়ার ওপর বিভিন্ন অজুহাতে নির্যাতন করত।

অন্যদিকে সদিয়ার ভাশুর আবু বক্কর ছিদ্দিক আবু মিয়া বলেন, ঘটনা যেহেতু সাদিয়ার বাবার বাড়িতে ঘটেছে, কি কারণে কেন ঘটেছে সেই বিষয় তিনি কিছু বলতে পারছেন না।

পরশুরাম মডেল থানার এসআই তারেকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর বকা শুনে অপমানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এসআই আরও জানান, পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ