শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্রিকেট

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি তাদের মাটিতে তাদেরকেই হারিয়ে দিল বাংলাদেশ। ব্যাটিংয়ে চ্যালেঞ্জের লক্ষ্য এনে দিয়েছিলেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতিরা। বোলিংয়ে বাকিটা শেষ করলেন স্বর্ণা আক্তার।

রবিবার (৩ ডিসেম্বর) প্রথমে ব্যাট করে জ্যোতি–মুর্শিদার ঝোড়ো ব্যাটিংয়ে ১৪৯ রানের বড় স্কোর গড়ে টাইগ্রেসরা।

রান তাড়ায় প্রথম ১৫ ওভার টাইগ্রেসদের সমানে সমান লড়েছিল প্রোটিয়ারা। তবে শেষের দিকে স্বর্ণার স্পিন ঘূর্ণিতে দিশাহারা হয়ে ১৩ রানে হেরে যায় তারা। তিন ম্যাচের সিরিজ ১–০ এগিয়ে গেল টাইগ্রেসরা।

 দক্ষিণ আফ্রিকার নারীদের একবারই হারাতে পেরেছিল বাংলাদেশ। ঘরের মাটিতে ২০১২ সালের সেই স্মরণীয় জয়ের পর ১১ বছর প্রোটিয়াদের আর হারাতে পারেনি লাল–সবুজ দল। 

লেগ স্পিনার স্বর্ণা আক্তার একাই পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গুঁড়িয়ে দেন। ব্যাটিংয়ে মুর্শিদা খাতুনের অপরাজিত ৬২ এবং অধিনায়ক জ্যোতির ঝোড়ো ৩৪ রান।

 

আল/ দীপ্ত সংবাদ