শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

হিরো আলমের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হিরো আলমের মনোনয়ন বাতিল

যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে যাচাই–বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

মনোনয়নপত্র বাতিল বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম বলেন, “প্রতিবছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।“

তিনি আরও বলেন, যাচাই–বাছাই করে সব তথ্য সঠিক ছিল। কিন্তু দুই জনের স্বাক্ষরে সমস্যা হয়েছে। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।

 

এসএ/দীপ্ত নিউজ