শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধের সমর্থনে ফেনীতে ছাত্রদলের মশাল মিছিল

Avatar photoAdib Jamal

তফসিল বাতিলসহ সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে দেশব্যাপী ৪৮ ঘণ্টার টানা অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল নেতাকর্মীরা।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের দাউদপুল এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের স্মৃতি কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারির নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেয়। এসময় নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। ওই সড়কে হঠাৎ মশাল মিছিলের কারণে এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।

উল্লেখ্য, রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। এক দফা দাবিতে এটি বিএনপির সপ্তম দফার অবরোধ কর্মসূচি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More