শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছিটকে গেলেন রাজশাহীর তিন সংসদ সদস্য

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ছিটকে গেলেন রাজশাহীর তিন সংসদ সদস্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ। এবার রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে দলীয় মনোনয়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। মনোনয়নে বাদ পড়েছে রাজশাহীর তিন সংসদের নামও।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।

এবার রাজশাহীর ছয়টি আসনের মনোনয়ন পেয়েছেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী–২ (সদর) আসনে নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী–৩ (পবা–মোহনপুর) জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী–৪ (বাগমারা) অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী–৬ (বাঘা–চারঘাট) চতুর্থবারের মত নৌকার টিকিট পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এদের মধ্যে মোহাম্মাদ আলী কামাল, আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ প্রথম বারের মত দলীয় মনোনয়ন পেলেন। আর দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন রাজশাহী–৩ আসনের দুইবারের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী–৪ আসনের তিনবারের এমপি এনামুল হক ও রাজশাহী–৫ আসনের এমপি ডা. মনসুর রহমান।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রাজশাহীর ছয়টি আসন থেকে ৪৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।

ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ