দীপ্ত নিউজ
বিনোদন

নৌকার মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফেরদৌস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নৌকার মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফেরদৌস

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা– ১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনের জন্য আ.লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস। কিন্তু সে সময় দল তাকে মনোনয়ন দেয়নি।

দ্বাদশ সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন অন্তত এক ডজন অভিনয়শিল্পী। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফেরদৌস। একটা লম্বা সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

 

এসএ/দীপ্ত নিউজ