শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফুলগাজীতে পিকআপ চাপায় সিএনজি চালকসহ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফুলগাজীতে পিকআপ চাপায় সিএনজি চালকসহ শিশু নিহত

 

ফেনীর ফুলগাজী উপজেলায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ শিশু নিহত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে আমজাদহাট ইউনিয়নের মনিপুর এলাকার শনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম(২২) ও আনাছ(৮ মাস)।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে পূর্ব বসন্তপুর এলাকা থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ফেনীর উদ্দেশ্যে রওনা হয়ে শনিরহাট নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আাসা পিকআপ সিএনজিকে চাপা দিয়ে চলে যায়৷

প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক সাইফুল ও শিশু আানাছকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে জামাল উদ্দিন(৬০), তার মেয়ে শারমিন আক্তার, জামাতা আকরাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানা ওসি আবুল হাসিম জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যাওয়ার পথে বক্সমাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয় ও পিকআপটি থানা হেফাজতে রাখা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ